ইহুদি উপাসনালয়ের হামলায় ইসরায়েল প্রধানমন্ত্রীর 'হৃদয়ভঙ্গ'

যুক্তরাষ্ট্রের একটি ইহুদি উপাসনালয়ে গতকাল শনিবার এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১১। গুরুতর আহত হয়েছেন ৬জন। এতে গভীর শোক জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিম নেতানিয়াহু। খবর রয়টার্সের। 
 
তিনি এই হামলাকে 'ন্যাক্কারজনক' হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরায়েলের সকল জনগন যুক্তরাষ্ট্রের ইহুদি উপাসনালয়ের হামলায় নিহত পরিবারের লোকজনদের প্রতি গভীরভাবে শোক জানাচ্ছে। সেই সঙ্গে আমরা পিটসবারগের ইহুদি গোষ্ঠীর সঙ্গে একাত্বতা ঘোষণা করছি। 
 
তিনি আরো বলেন, আমরা আমেরিকার জনগনের বিপদে-আপদে ছিলাম আছি এবং থাকবো। হামলায় ১১ জন নিহতের ঘটনায় নিজের হৃদয়ভঙ্গ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।  
 
ইতিমধ্যে উপাসনালয়ে হামলাকারী ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলাকারী ওই ব্যক্তির নাম রবার্ট বাওয়াস (৪৬)। হামলার সময় তার কাছে ৩টি পিস্তল ও একটি রাইফেল ছিল।  
 
পেনিসেলভিনিয়ার গভর্নর টম ওলফ বলেন, এমন নিন্দনীয় ঘটনা মেনে নেওয়া যায় না।
 
এফবিআই-এর স্পেশ্যাল এজেন্ট বব জোন্স বলেন, আমি আমার ২২ বছরের চাকরি জীবনে এমন বর্বর হামলা দেখিনি।
 
স্থানীয় এক সংবাদমাধ্যম জানায়, রবার্ট বাওয়াস ইহুদি বিদ্বেষী ছিলেন। এছাড়া তিনি সোশ্যাল মিডিয়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনা করতেন।
 
ইত্তেফাক/এসআর