টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে দ্বিধা বিভক্ত ঘাটাইল প্রেস ক্লাবকে একত্রিত করে ঘাটাইল প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার ঘাটাইল উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে টাঙ্গাইল জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট এস আকবর খানের সভাপতিত্বে এক সভা উইজডম ভ্যালিতে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধি কামনাশীষ শেখর, এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের মো. নাসির উদ্দিন, সমকাল ও বাংলাদেশ বেতারের আব্দুর রহিম, এনটিভির স্টাফ রিপোর্টার মহব্বত হোসেন, জনকণ্ঠ ও চ্যানেল ২৪-এর ইফতেখারুল অনুপম।
দীর্ঘ আলোচনা শেষে টাঙ্গাইল প্রেস ক্লাবের প্রতিনিধিরা সভাপতি নজরুল ইসলাম (কালের কণ্ঠ) ও নূরুজ্জামান মিঞা(ইত্তেফাক)কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি খান ফজলুর রহমান (যুগান্তর), যুগ্ম সম্পাদক আ. লতিফ (আমার সংবাদ) কোষাধ্যক্ষ মো.মাসুম মিয়া ( মানবজমিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন সোহেল (জনতা), দপ্তর সম্পাদক এবিএম আতিকুর রহমান (আমাদের কণ্ঠ)। কার্যনির্বাহী সদস্যরা হলেন,মোহাম্মদ কামাল হোসেন (পূর্বাকাশ), আনোয়ার হোসেন বকুল (ভোরের ডাক), আতিকুর রহমান (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪), আব্দুল্লাহ আল মাসুদ ( নয়া দিগন্ত)।
ইত্তেফাক/মোস্তাফিজ