মানিকগঞ্জে চলন্ত হ্যালোবাইকে স্কুলছাত্রীকে জোর করে পর্ন ছবি দেখিয়ে শ্লীলতাহানি চেষ্টা করার দায়ে এক যুবককে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শামীমা খন্দকার এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জাকির ভূঁইয়া (৩১) উপজেলার পুটিয়াজানি গ্রামের মোকছেদ ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জাবরা শহীদ স্মরণী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ওই শিক্ষার্থী বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে পায়ে হেটে স্কুলে যাচ্ছিল। এ সময় বখাটে জাকির তার পিছু নেয়। বিষয়টি টের পেয়ে মেয়েটি একটি হ্যালোবাইকে উঠেন। জাকিরও তার সাথেই হ্যালোবাইকে উঠে জোর করে মোবাইলফোনে পর্ন ছবি দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় মেয়েটি হ্যালোবাইক চালককে বিষয়টি বললে তিনিসহ স্থানীয়রা জাকিরকে আটক করে পুলিশে খবর দেন।
ঘিওর থানার এসআই দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকের পর জাকিরকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
ইত্তেফাক/বিএএফ