রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত একজনসহ মোট ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বনানী এলাকার রেললাইন ও বিমানবন্দর স্টেশন থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে মৃতদেহ ৩টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিমানবন্দর রেলস্টেশন এর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাতে বনানীর সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইন থেকে নোয়াখালীগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়।
আরও পড়ুন: সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি, আরও বাড়তে পারে
এদিকে বিমানবন্দর রেল স্টেশনের ১নং প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাতনামা (৬০) এক নারী ও বিমানবন্দর টিকিট কাউন্টার সংলগ্ন জায়গা থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
তিন মৃতদেহের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওই কর্মকর্তা।
ইত্তেফাক/জেডএইচ