লামায় পাহাড় কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারীতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে গাজী রাবার প্লানটেশনকে এক লাথ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলার এনফোর্সমেন্ট টীম রবিবার সন্ধ্যায় লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ-জান্নাত রুমি এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইনে এই জরিমানা করেন। 
 
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলার সহকারী পরিচালক সাইফুল আশ্রাফ জানান, গাজী গ্রুপ লামা উপজেলার কুমারী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় কেটে আসছে। প্রায় ২ মাস পূর্বে গাজী গ্রুপকে কুমারী এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ৬ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তারা একই অপরাধ পুনরায় সংঘটিত করে পাহাড় কাটা অব্যাহত রেখেছে। পুনরায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাহাড় কাটা বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। 
 
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গাজী গ্রুপের স্থানীয় ম্যানেজার হিরো বড়–য়া (২৮) কে এক লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। 
 
ইত্তেফাক/জেডএইচ