নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহিদুল ইসলাম ওরফে কালা ভাগ্নে নামে এক সন্ত্রাসীকে দেশীয় অস্ত্র ওয়ান সুটারগানসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম উপজেলার সোনাব এলাকার মৃত জাকির হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃতকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল হক আব্দু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার দড়িকান্দি পূর্বপাড়া এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হক আব্দু উপজেলার দড়িকান্দি পূর্বপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রূপন চন্দ্র সরকার জানান, তাকে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।