চীনে কয়লাখনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯

চীনের পূর্বাঞ্চলীয় শাংডং প্রদেশে কয়লা খনি ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। উদ্ধারকারী দলের সদর দপ্তর থেকে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা রোববার রাতে ৫টি ও রোববার সকালে একটি লাশ উদ্ধার করেছে। খবর সিনহুয়া’র।

গত ২০ অক্টোবর ইউনচেং কাউন্টির লংইউন কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে। ৭৪ মিটার দীর্ঘ সুড়ঙ্গের দুধারে কয়লা ধসে পড়ে প্রবেশপথগুলো বন্ধ হয়ে গেলে মোট ২২ শ্রমিক আটকা পড়ে। মাত্র একজন শ্রমিককে উদ্ধার করা হয়। 
 
ইত্তেফাক/এসআর