নাশকতা মামলাসহ একাধিক মামলার আসামি নেত্রকোণার কেন্দুয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে পৌর শহরের সাউদপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জসিম উদ্দিন আহমেদ খোকন কেন্দুয়া পৌর শহরের টেংগুরী গ্রামের মৃত খোরশেদ উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, নাশকতা মামলাসহ জসিম উদ্দিন আহমেদ খোকনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার দুপুরে খোকনকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ