মোরেলগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

মোরেলগঞ্জ উপজেলার তাফালবাড়িয়া গ্রামে সোমবার বিদ্যুৎস্পৃষ্টে শাহজাহান ঘরামী (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। পুলিশ সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেছে।
 
জানা গেছে, একই ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের মোসলেম ঘরামীর ছেলে শাহজাহান ঘরামী সকালে তাফালবাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নেছারউদ্দিন মীরের বাড়িতে নারিকেল গাছ বাছাই করতে যান। এসময় একটি নারিকেল গাছের পাতার সাথে লেগে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে মারা যান।
 
বিকেল পর্যন্ত তিনি বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজির পর নেছারউদ্দিন মীরের বাড়ি খাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি