সবাইকে ইসলামের পথে আসার আহবান জানালেন আহমাদ শফি

সবাইকে ইসলামের পথে আসার আহ্বান জানিয়েছেন আল্লামা শাহ্ আহমদ শফী (দাঃ বাঃ)। বৃহস্পতিবার দুপুরে নাটোর এনএস সরকারী কলেজ মাঠে জেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত এক মহা সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল করমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আরো বলেন ‘যারা আলেমদের সঙ্গে থাকে তারা জান্নাতের পথে থাকে।’ তিনি সবাইকে ইসলামের পথে আসার এবং দেশের আলেম সমাজের পথ অনুসরণ করার আহবান জানান।

আরও পড়ুনঃ মানিকগঞ্জে শিশু হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

উক্ত ইসলামী সমাবেশে নাটোর জেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির সভাপতি হাফিজ মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। 

ইত্তেফাক/নূহু