পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানির দিন। ২০১৯ সালের জানুয়ারিতে এই মামলার শুনানির দিন স্থির করা হবে বলে গতকাল সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
ভারতের শীর্ষ আদালত আরো জানিয়েছে, এই মামলার জন্য তৈরি হতে পারে নতুন বেঞ্চ। সেই বেঞ্চই স্থির করবে অযোধ্যা মামলার পরবর্তী শুনানির দিন। অযোধ্যা নিয়ে ২০১০ সালেএলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার শুনানি ছিল গতকাল।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হলে বিচারপতিরা জানিয়ে দেন জানুয়ারিতেই বিষয়টি স্থির করা হবে।-আনন্দবাজার পত্রিকা।
ইত্তেফাক/মোস্তাফিজ