টাঙ্গাইলের মির্জাপুরে ২নং জামুর্কি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরপাকুল্যা গ্রামে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ উপলক্ষে জামুর্কি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন চরপাকুল্যা গ্রামে মঙ্গলবার এক মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন এমপি।
আওয়ামী লীগ নেতা মো. আবু বকর মিয়ার সভাপতিত্বে ও রেমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌরসভার মেয়র মো. শাহাদত হোসেন সুমন, আওয়ামী লীগ নেতা মেজর (অব.) খন্দকার এ হাফিজ, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্লাহেল শাফি, জামুর্কি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ইলিয়াজ আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন প্রমুখ।
সভায় চরপাকুল্যা গ্রামের আবু বকর মিয়া, আজমত আলী, ডিএম বাবলু, আলমগীর, মোক্তার খান, ফয়সাল, রেজাউল, সাকিব, ও মিল্টনসহ বিএনপির শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলের নৌকা দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন এবং শপথ নেন।
ইত্তেফাক/আরকেজি