গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সাভারের আশুলিয়ায় জমি জবর দখলের অভিযোগ করেছে কয়েকটি পরিবার। মঙ্গলবার রাত ৮টায় আশুলিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।
সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী এলাকার অনেক লোকের জমি জোরপূর্বক দখল করে রেখেছেন।
সংবাদ সম্মেলনে দি কটন টেক্সটাইল ক্রাফটস লিমিটেডের চেয়ারম্যান কাজি মহিবুর রব বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী একটি রাজনৈতিক দলের নীতিনির্ধারক। তিনি বিগত বিএনপি সরকারের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে আমাদের কারখানাটির সম্পত্তি গ্রাসের পায়তারা করে আসছেন।
পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের জমি দাবির পক্ষে বেশকিছু কাগজপত্র উপস্থাপন করেন।
ইত্তেফাক/জেডএইচ