পাবনার চাটমোহরে মঙ্গলবার বিকেলে গলায় ফাঁস নিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। নিহত কলেজ ছাত্রী হলো উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া গ্রামের মোতালেব সরকারের মেয়ে ও চাটমোহর সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী আরিফা খাতুন (১৭)।
জানা গেছে, পারিবারিক কলহের কারণে আরিফা সবার অগোচরে নিজ শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করেছে। থানায় ইউডি মামলা হয়েছে।
ইত্তেফাক/কেআই