১০০ রোগীকে হত্যার কথা স্বীকার করল জার্মান নার্স

জার্মানিতে সাবেক নার্স নিলস হোগেল স্বীকার করেছেন, তিনি ১০০ রোগীকে হত্যা করেছেন। উত্তরাঞ্চলীয় ওল্ডেনবুর্গে নতুন করে তার বিচার শুরু হওয়ার প্রথম দিনেই তিনি আদালতের কাছে এই স্বীকারোক্তি দিয়েছেন।
 
গোয়েন্দারা বলছেন, ৪১ বছর বয়সী নার্স জার্মানির দুটো হাসপাতালে যেসব রোগীর সেবাযত্ন করছিলেন, তাদের মধ্যে ১০০ জনের শরীরে অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগ করে তাদেরকে হত্যা করেছেন।
 
সরকারি কৌসুলিরা বলছেন, রোগীদের শরীরে অতিরিক্ত ডোজের ওষুধ দেওয়ার পর তাদের জ্ঞান ফিরিয়ে এনে তিনি তার সহকর্মীদের চমকে দিতে চেয়েছিলেন। এটাই ছিল তার উদ্দেশ্য। হত্যাকাণ্ডের ঘটনায় হোগেলের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
 
নতুন করে বিচার শুরু হওয়ার পর আদালতকে তিনি বলেছেন, ১৯৯৯ সাল থেকে ২০০৫ সালের মধ্যে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি স্বীকার করেছেন, ওল্ডেনবুর্গে তিনি ৩৬ জন এবং পার্শ্ববর্তী ডেলমেনহোর্স্টে তিনি আরো ৬৪ জন রোগীকে হত্যা করেছেন।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ