ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন (৩৬) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাচিনা গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন উপজেলার আংগাড়গাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে।
ভালুকা থানার ওসি ফিরোজ তালুকদার জানান, মঙ্গলবার রাতে আনোয়ারকে গ্রেফতার করতে কাচিনা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আনোয়ারের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষায় গুলি ছোড়ে। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইত্তেফাক/ইউবি