বগুড়ার সোনাতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম মিরাজ হোসেন (১৯)। আহত ব্যক্তির নাম তৌফিক হোসেন (১৭)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পদ্মপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে মিরাজ ও একই গ্রামের এইচ. এম. তারেক রহমানের ছেলে তৌফিক একই মোটরসাইকেলযোগে বাড়ি থেকে সোনাতলার দিকে যাচ্ছিল। পথে হরিখালী বাজারের উত্তর পাশে মোড়ে পৌঁছুলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুইজন গুরুতর আহত হয়।
আহত দুইজনকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মিরাজ হোসেন মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসক সুলতান হোসেন নিশ্চিত করেছেন। আহত তৌফিক হোসেনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/নূহু