মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পিপি বিএনপি নেতা অ্যাড. মারুফ আহমেদ বিজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের মুন্সী জমির উদ্দিন মার্কেটের নিজস্ব ‘ল’ চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মারুফ আহমেদ বিজন সদর উপজেলা বিএনপির সভাপতি।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, নাশকতার একটি মামলায় উপজেলা চেয়ারম্যান মারুফ অহমেদ বিজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি