কেন্দুয়ায় ৫ জুয়াড়ি আটক

কেন্দুয়ায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ । তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
 
তারা হলো- আব্দুল্লাহ (৬৫), নয়ন (৩৫), জিয়াউর রহমান (৩৫), আব্দুল মজিদ (৬০), ফজলুর রহমান (৫৬)। তাদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী।
 
ওসি আরো জানান, উপজেলার মাসকা ইউনিয়নের জয়কা সাতাশি উচ্চ বিদ্যালয় এলাকায় জুয়া খেলার খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
 
ইত্তেফাক/আরকেজি