আফগানিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫

আফগানিস্তানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ ২৫ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে  হেরাতের পথে এ দুর্ঘটনা ঘটে। 
 
পশ্চিমাঞ্চলীয় ফারাহপ্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি জানান, সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার পার্শ্ববর্তী হেরাতপ্রদেশে যাওয়ার সময় একটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
 
নিহতদের মধ্যে আছেন, পশ্চিম আফগানিস্তানের ডেপুটি সেনা বাহিনীর কমান্ডার এবং ফারহ প্রদেশ প্রাদেশিক পরিষদের প্রধান। 
 
অন্যদিকে তালেবানের এক মুখপাত্রের দাবি, তাদের যোদ্ধাদের গুলিতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। 
 
আফগান সরকার ও দেশটির সামরিক কর্মকর্তারা প্রায়ই হেলিকপ্টারে করে ভ্রমণ করেন। খবর: আলজাজিরা
 
ইত্তেফাক/জেডএইচ