সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রতিবন্ধীদের অধিকার মৌলিক মানবাধিকার।
তিনি বলেন, বর্তমান সরকার সেই বিবেচনা থেকেই ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার আইন প্রনয়ণ করেছে। ওই আইনেই চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ রাখা ও প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণের কথা বলা আছে।
তিনি আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্যপরিষদের আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামানিক ড. তারেক আহমেদ প্রমুখ।
ইত্তেফাক/কেকে