সাপাহার সীমান্ত থেকে ছোট-বড় মোট ১৬টি সোনার রড উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৩১ অক্টোবর) ভোর রাতে উপজেলার আদাতলা সীমান্ত থেকে সোনার রডগুলো উদ্ধার করা হয়।
সাপাহার আদাতলা সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জলিল জানান, তার নেতৃত্বে ১৬ বিজিবির একটি টহল দল ওই সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় সীমান্তে তাদের দেখতে পেয়ে কয়েকজন যুবক একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে ও ব্যাগ তল্লাশি করে ৮শ' ১৭ গ্রাম ওজনের ১৬টি সোনার রড পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৩১ লাখ ৫২ হাজার ৮৫৪ টাকা। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
ইত্তেফাক/আরকেজি