জেলা যুবদলের সহ-সভাপতি ও সাপাহার উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলামকে নাশকতার মামলায় পুলিশ গ্রেফতার করেছে। তাকে বুধবার সকালে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাপাহার থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে শফিকুল ইসলামকে বুধবার রাতে স্থানীয় বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। শফিকুল যুবদল সাপাহার উপজেলা শাখার বর্তমান সভাপতি ও বাদ নিশ্চিন্তপুর গ্রামের মৃত আলহাজ আবুব্ক্কর সিদ্দিকের ছেলে।
ইত্তেফাক/আরকেজি