সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ছবি ভাইরাল হয়। আর সেই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেকজন একেক রকম কথা বলেন। কেউ বলেন এটি মোদীর মেকআপ করার ছবি।
তবে শেষপর্যন্ত ছবিটির আসল রহস্য বেড়িয়ে এলো। এই ছবি মোদীর বাসভবনেই তোলা। তবে ছবিতে থাকা ওই নারী মেকআপ আর্টিস্ট নন। তিনি মাদাম তুসো মিউজিয়ামের কর্মী।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, মোদীর মূর্তি বানানোর জন্য মাপ নিতেই তারা মোদীর বাসভবনে আসেন। সেই মাপ নেওয়ার সময়কার ভিডিও আগেই প্রকাশ করে মাদাম তুসো মিউজিয়াম কর্তৃপক্ষ।
আদিত্য চতুর্বেদী নামে এক ব্যক্তির ফেসবুক থেকে ছবিটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে রয়েছেন মেকআপ আর্টিস্টের সামনে!
তবে তা ছিল একটি ভুয়া খবর। আসল ঘটনা নিচের ভিডিওতেই পরিষ্কার হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ