স্কুল ছুটির পর সহপাঠীর সাথে খেলতে গিয়ে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সুমী আক্তার (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর। বুধবার (৩১ অক্টোবর) বিকালে সাড়ে ৪টায় মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের মোফাজ্জল নামের এক ব্যক্তির বাড়ির ছাদে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে জানা যায়, সুমী আক্তার তার এক সহপাঠীর সাথে স্কুল ছুটির পর ওই বাড়ির ছাদে খেলতে যায়। খেলার এক পর্যায়ে বাড়ির ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় তার সমস্ত শরীর জ্বলসে যায়। নিহত সুমীর পিতা জামাল প্রধানের বাড়ি উপজেলার আধারা গ্রামে। বাজার কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম মোল্লা বলেন, নিহতের পিতা দুই বছর পূর্বে নায়েরগাঁও বাজারের মামুনের বাসায় ভাড়া থেকে রিকশা চালিয়ে আসছেন।
ইত্তেফাক/আরকেজি