সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে বৃহস্পতিবার অজ্ঞাত (৩০) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসি মোস্তাফিজার রহমান জানান, ওই অজ্ঞাত নারীকে কে বা কারা বুধবার সন্ধ্যার পর উপজেলার ওসমানেরপাড়া রেল লাইনের পাশে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন দেখে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে সাঘাটা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠান। সেখানে নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে তিনি মারা যান।
পরে উদ্ধারকারী লোকজন ফিরে এনে ওই নারীর কোনো ওয়ারিশের খোঁজ না পাওয়ায় সাঘাটা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স চত্বরে রেখে যায়।
ইত্তেফাক/আরকেজি