আগৈলঝাড়ায় ২ মাদকসেবীর কারাদণ্ড

বরিশালের আগৈলঝাড়ায় ৫০ শয্যার উপজেলা হাসপাতালের চিকিৎসকদের পরিত্যক্ত আবাসিক ভবন এখন মাদকসেবীদের আঁখড়ায় পরিণত হয়েছে।  সেখানে প্রকাশ্যে চলছে মাদক সেবন ও অসামাজিক কাজ। বৃহস্পতিবার দুপুরে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। দুই মাদক সেবীর দুই বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
দণ্ডপ্রাপ্তরা হল- গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রামের সৈয়দ জাহাঙ্গীর হোসেনের ছেলে জহিরুল ইসলাম (২৫) ও একই গ্রামের মোকসেদ বেপারীর ছেলে বাবুল বেপারী (২৬)।
 
আদালত সূত্রে জানা গেছে, ৫০শয্যার উপজেলা হাসপাতালের চিকিৎসকদের পরিত্যক্ত আবাসিক ভবনের কক্ষগুলো মাদকের আঁখড়ায় পরিণত হওয়ার খবরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনরত অবস্থায় জহিরুল ইসলাম ও বাবুল বেপারীকে আটক করা হয়। পরে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০ ধারায় প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডর রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবারই বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
 
ইত্তেফাক/বিএএফ