পাইলিংয়ের খুঁটির আঘাতে শিশু নিহত

নারায়ণগঞ্জ শহরের দেওভোগে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের পাইপের খুঁটির আঘাতে রাকিব নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। 
 
বৃহস্পতিবার দুপুরে দেওভোগের আদর্শনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব দেওভোগ এলাকার জাহিদুল ইসলামের ছেলে। 
 
ফতুল্লা মডেল থানার এসআই শুভ আহমেদ জানান, দেওভোগের আদর্শনগর এলাকায় রিপন দপ্তরীর মালিকানাধীন বাড়িতে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় রাকিব পাইলিংয়ের কাছে খেলা করছিল। পাইলিংয়ের পাইপের খুঁটি পাঁচ বছরের রাকিবের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। 
 
নিহত রাকিবের স্বজনদের অভিযোগ, নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ঝুঁকিপূর্ণ অবস্থায় পাইলিংয়ের কাজ করায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
 
ইত্তেফাক/জেডএইচ