তানোরে নাশকতার মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

রাজশাহীর তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাকে উপজেলা পরিষদের নিজ কার্যালয় থেকে তানোর থানা পুলিশ গ্রেফতার করে। আব্দুর রহিমকে বিকেলে  আদালতের মাধ্যমে থেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
তানোর থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইন ও মাদক এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ২০০২, যার ধারা নং ৪/৬ মোতাবেক মামলায় আব্দুর রহিমকে আটক করা হয়েছে।  
 
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিমকে আটকের পর বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/কেআই