নাগেশ্বরীতে ইয়াবা ও গাঁজাসহ আটক ১

নাগেশ্বরীতে ইয়াবা ও গাঁজাসহ রিয়াজুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে কালীগঞ্জ ইউনিয়নের নাউখাওয়ারডারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 
আটক রিয়াজুল ইসলাম বেরুবাড়ী ইউনিয়নের খামার নকুলা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে কালীগঞ্জ ইউনিয়নের নাউখাওয়ারডারা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী রিয়াজুল ইসলামকে আটক কর হয়। আটকের সময় তার কাছে ৩৫ পিছ ইয়াবা ও ২ শত গ্রাম গাঁজা পাওয়া যায়।
 
অপরদিকে ভোর ৫ টার দিকে গাগলা বানিয়াটারী এলাকায় মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ও ২ কেজি গাঁজা ফেলে রেখে পালিয়ে যায় পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের ইয়াজুদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী বদিয়ার রহমান।
 
নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির উল ইসলাম চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/বিএএফ