যশোর-২ আসনের এমপি ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডেভাকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশ এখন নিন্মবিত্তের সারি থেকে মধ্যবিত্তের কাতারে। উন্নয়নশীল দেশের কাতার অতিক্রমও বেশি দূরে নেই। উন্নয়নে এ দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে পূর্ণ ডিজিটাল এবং ২০৪১ সালে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত উন্নত দেশ হবে বাংলাদেশ। তাই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করেতে হবে।’
শুক্রবার চৌগাছা উপজেলায় প্রায় ১শ কোটি টাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরসহ ব্রিজ ও রাস্তা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রকল্পের মধ্যে রয়েছে- উপজেলার হাজরাখানা পীর বলুহ দেওয়ান দাখিল মাদ্রাসায় ২ কোটি ৮৮ লাখ টাকা, চৌগাছা কামিল মাদ্রাসায় ২ কোটি ৮৮ লাখ টাকা, দিঘড়ি মাদ্রাসায় ২ কোটি ৮৮ লাখ টাকা, সিংহঝুলি শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লাখ টাকা, সিংহঝুলি আলিম মাদ্রাসায় ২ কোটি ৮৮ লাখ টাকা, সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২ কোটি ৮৮ লাখ টাকার, হিজলি মাধ্যামিক বিদ্যালয়ে ২ কোটি টাকা, দর্গবরকাঠি দাখিল মাদ্রামায় ৭৫ লাখ টাকা ও নারায়নপুর বাহারাম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে ১ কোটি ৫৫ লাখ টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরসহ চৌগাছা-চুড়ামন কাটি রাস্তার ৫০ কোটি ও চৌগাছা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের উপর নির্মিত সাড়ে ৫ কোটি ৬৬ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ও নারায়নপুর বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের ওপর সাড়ে ৬ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে দুটি ব্রিজসহ প্রায় ১শ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন।
IMG0
এমপি মনির বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হাল ধরেছেন তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। দেশ গড়ার সংগ্রাম, রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক পরিকল্পনা যা বাস্তবায়ন করে চলছেন বিশ্বের অন্যতম মানবতার জননী বাংলাদেশের সব থেকে জনপ্রিয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি জলে স্থলে ও আকাশ জয় করে বিশ্বের ইতিহাসে বাংলাদেশকে যুক্ত করেছেন এক অনন্য মাত্রায়।’
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজনা কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক দেবাশিষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, মাস্টার সিরাজুল ইসলাস, সিরাজুল ইসলাম রাজ, দেওয়ান তৌহিদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ