গোবিন্দগঞ্জে হেরোইনসহ আটক ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে হেরোইনসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১৩। বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের  গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার সংলগ্ন  এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হল- বাসের সুপারভাইজার বগুড়ার ধর্মপুর নয়াপাড়া এলাকার শামীম আলমের ছেলে মো. পারভেজ (২২) ও চেইন মাস্টার গোবিন্দগঞ্জের দুধিয়া গ্রামের মৃত খয়বার আলীর ছেলে মো. আফাজ উদ্দিন (৩৮)।
 
র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের অধিনায়ক মো. আহসান হাবীব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে যাত্রীবাহী বাসে করে মাদকের চালান আনা-নেওয়া করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ