পাকিস্তানে নিহত 'ফাদার অব দ্য তালেবান'

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিহত হয়েছেন 'ফাদার অব দ্য তালেবান' খ্যাত নেতা সামিউল হক (৮০)। অজ্ঞাতনামা এক দুর্বৃত্তের ঘুরিকাঘাতে গতকাল শুক্রবার নিজ বাড়িতে খুন হন বলে তার পরিবারের দাবি। 
 
তিনি পাকিস্তানের উত্তর পশ্চিমে একটি মাদ্রাসা পরিচালনা করতেন। সামিউল হককে তালেবান আন্দোলনের গুরু হিসেবে গণ্য করা হয়। তিনিই তালেবান আন্দোলনের প্রথম সারির নেতাদের শিক্ষক ছিলেন বলে জানা যায়।
 
সামিউল হক যে মাদ্রাসা চালাতেন তার সঙ্গে তালেবান আন্দোলনের সম্পর্ক ছিল বলে জানা যায়। এরপরও পাকিস্তানের আঞ্চলিক সরকারের কাছে বিশাল অংকের অর্থ বরাদ্দ পেতেন। 
 
সামিউল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তথ্য সূত্র: বিবিসি। 
 
ইত্তেফাক/এসআর