ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা 'অবৈধ': রাশিয়া

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন প্রশাসন। আগামী সোমবার থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা।  ইরানের ওপর আমেরিকার এই নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। খবর আল-জাজিরার।
 
রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজেন্ডার নোভাক বলেন, ইরানকে রাশিয়ার সাহায্য অব্যাহত থাকবে। বৃটিশ পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।
 
তিনি বলেন, ইরানের সঙ্গে রাশিয়ার সকল ধরণের বাণিজ্য চুক্তি ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। রাশিয়া ইরানের পাশে থাকবে।
 
এছাড়া তিনি আমেরিকার এ নিষেধাজ্ঞাকে অবৈধ বলে আখ্যায়িত করেন।
 
ইত্তেফাক/এসআর