ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বড় বড়াই গ্রামের কেল্লার ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
গয়েশপুর-মাখল সড়কের বড় বড়াই গ্রামের কেল্লা ব্রিজের নিচে কেল্লার খালের মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। সকাল ১০টার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের পরনে ছিল সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান আকন্দ জানান, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
ইত্তেফাক/বিএএফ