জেল হত্যা দিবসে লক্ষ্মীপুরে শোক র্যালিতে মানুষের ঢল নেমেছে। শনিবার বিকেলে বালিকা বিদ্যা নিকেতন মাঠ প্রাঙ্গণে জাতীয় চার নেতার স্মরণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে বিশাল শোক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন (পিপি) প্রমুখ।
IMG0
আলোচনা সভায় বক্তব্য রাখছেন পর্যটনমন্ত্রী। ছবি: সংগৃহীত
উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না।
এসময় জেলার বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে আগত মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জেল হত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যা করে।
ইত্তেফাক/জেডএইচ