রাজশাহীর তানোরে একটি ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই কিশোর নিহত হয়েছে। শনিবার তানোর-রাজশাহীর মহাসড়কের বাগধানী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো— মাহাফুজ (১৪) ও সাব্বির (১৬)। মাহাফুজ উপজলোর চাঁন্দুড়িয়া ইউনিয়নের হাড়দো সিলিমপুির গ্রামের মান্নান আলীর পুত্র। সে ডা. আবুবক্কর স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত সাব্বির একই এলাকার শরিফুলের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাতটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ রোগী ভর্তি করে ভুটভুটি যোগে মাহাফুজ ও সাব্বির বাড়ির উদ্দেশে তানোরে রওনা দেয়। বাড়ি ফেরার পথে তানোর-রাজশাহী সড়কের হাড়দো-বাগধানী মোড়ের পৌঁছানোর পর হঠাত্ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভুটভুটি রাস্তার গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলইে প্রাণ হারায় তারা।
তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের স্বজনরা কোনো অভিযোগ না করায় লাশ ময়নাতদন্ত ছাড়ায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।
ইত্তেফাক/এএম