পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় মিম নামে সাড়ে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৫ নভেম্বর) দুপুরে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিমের বাড়ি উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায়। সে ওই গ্রামের ময়েন আলীর মেয়ে।
পুলিশ জানায়, মিম খেলা শেষে বাড়ি যেতে দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি মাইক্রোবাস মিমকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মিম নিহত হয়। মাইক্রোবাসসহ চালক পালিয়ে যায়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার মাইক্রোবাসের ধাক্কায় ওই শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি