বঙ্গোপসাগরে অস্ত্রসহ ১০ জলদস্যু গ্রেপ্তার

বঙ্গোপসাগরে অস্ত্রসহ ১০ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার সকাল ৮টার দিকে কক্সবাজার উপকূলীয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত জলদস্যুরা হল- মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার মো. ইউনুছের ছেলে আাব্দুল গফুর (২২), আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২৮), জাফর আহমদের ছেলে মোহাম্মদ তারেক (৩০), জালাল আহমদের ছেলে আবুল হোসেন (২৫), গোলাম হোসেনের ছেলে ছৈয়দুল ইসলাম (৩৫), কুতুবদিয়া উপজেলার কবির আহমদের ছেলে মো. করিম (২৫), ফজল করিমের ছেলে তাহের মিয়া (২৫), মহেশখালী কালারমারছড়া এলাকার নুরুল আলমের ছেলে মো. জুয়েল (২৬), ছব্বির আহমদের ছেলে নুরুল হক (৩২) ও বান্দরবান জেলার মোহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫)।
 
র‌্যাব জানায়, সোমবার সকালে জলদস্যুর দল একটি মাছধরার ট্রলারে হামলা চালয়। এ সময় ট্রলারে থাকা মাঝিরা র‌্যাবকে খবর দিলে র‌্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে জলদস্যুদের গ্রেপ্তার করে। এ সময় ট্রলার থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৩৭ রাউন্ড গুলি ১০ উদ্ধার করে করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব কক্সবাজারের কোম্পানি কমান্ডার মেহেদী হাসন বলেন, অস্ত্রসহ ১০ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়ে। এ সময় ৬টি আগ্নেয়াস্ত্র ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 
ইত্তেফাক/বিএএফ