কাউখালীতে বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল ও গণসংযোগ

পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার সমর্থনে মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে কাউখালী উপজেলা ছাত্রসমাজের (জেপি) নেতাকর্মীরা। সোমবার বিকেলে কাউখালী উপজেলা জাতীয় পার্টির (জেপি) কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
 
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, জেপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুব সংহতির সহ-সভাপতি শেখ লিটন, সাধারণ সম্পাদক নরুজ্জামান মনু, ছাত্রসমাজের আহ্বায়ক কাইয়ুম শেখ, ছাত্রসমাজের সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক জয়দেব সমদ্দার, যুগ্ম-আহ্বায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।
IMG0
বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। সেইসঙ্গে কাউখালীসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন অব্যাহত রাখতে বাইসাইকেল মার্কার সমর্থনে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
 
ইত্তেফাক/বিএএফ