সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের সাপনিয়া এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নিহতের স্বজন এবং স্থানীয়রা।
নিহত সাবিয়া আক্তার অথৈ (১১) স্থানীয় সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং সাপানিয়া গ্রামের বাসিন্দা সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী কাজী গোলাম মোস্তফার একমাত্র মেয়ে।
হত্যাকাণ্ডের কারণ এবং অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিএমপির কাউনিয়া থানার ওসি আনোয়ার হোসেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবদন পেলেই ছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইত্তেফাক/আরকেজি