ভাণ্ডারিয়ায় জাতীয় ছাত্রসমাজ জেপির র‌্যালি

ভাণ্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে জাতীয় ছাত্রসমাজ জেপির উদ্যোগে এক র‌্যালি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বরে পথ সভায় মিলিত হয়।
 
সভায় ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সদস্য সচিব মো. সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দার, যুগ্ম আহ্বায়ক শিশির দত্ত, মো. মাসুম মল্লিক, মো. মনির হোসেন, মো. সুজন তালুকদার, মো. হাসান খান, মতিউর রহমান বুলবুল, মো. রুবেল খান, মজিবুর রহমান হাওলাদার, কাজী সজিব, মো. শহিদুল ইসলাম, রুবেল হাওলাদার, শুভ হাওলাদার, রফিক হাওলাদার প্রমুখ।
 
সভায় বক্তারা আগামী একাদশ সংসদ নির্বাচনে জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান এবং বর্তমান শেখ হাসিনা সরকারের পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের ওয়ার্ড, গ্রাম-পাড়া, মহল্লা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সকল নেতা কর্মীকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। এছাড়াও নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে।
 
ইত্তেফাক/আরকেজি