নন্দীগ্রামে চার ডাকাত গ্রেফতার

নন্দীগ্রামে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার পণ্ডিতপুকুর-দেওতা আঞ্চলিক সড়কের মহাকুড়ি ব্রিজ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
 
এসময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি বড় হাসুয়া, একটি বার্মিজ চাকু, চারটি লোহার রড ও চারটি বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। 
 
তারা হলেন- উপজেলার ভরতেতুলিয়া রায়পাড়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে উজ্জল হোসেন (৩২), একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৩২), ভাগবজর খাঁ পাড়া গ্রামের সাহেব আলীর ছেলে আবু বক্কর (২২) ও কাথম জুমুলতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শামীম হোসেন (২২)।  
 
নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পণ্ডিতপুকুর-দেওতা আঞ্চলিক সড়কের মহাকুড়ি ব্রিজ এলাকায় হানা দিয়ে ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় কয়েকজন ডাকাত পালিয়ে যান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একধিক ডাকাতি মামলা রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি