ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। উভয় নৌপথে মঙ্গলবার রাত থেকে ফেরি চলাচলা বন্ধ আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার মাত্রা বেড়ে গেলে রাত ২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এদিকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
ইত্তেফাক/ইউবি