নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় বিএনপির নেতা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার কমিশন এ চার্জশিট অনুমোদন দেয়। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
উল্লেখ্য, দুদকে সম্পদ বিবরণী দাখিল না করায় ২০১০ সালের ২৯ আগস্ট সারিকা সাদেকের বিরুদ্ধে এবং ৩০ আগস্ট ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় নন-সাবমিশন মামলা করে দুদক। এ মামলা দু’টির বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছিল। এরপর দীর্ঘদিন মামলার তদন্তে স্থগিতাদেশ ছিল। স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় সম্প্রতি মামলাটির তদন্ত শেষ হয়।