একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সমর্থনে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
ঘাটাইল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ফজলুল হক (বীর প্রতীক)।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. শহীদুল ইসলাম লেবু, উপজেলা সাবেক কমান্ডার মো. হাবিবুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার শাহ নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা হীরা মাস্টার, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট শাহানশাহ সিদ্দিকী মিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান, ঘাটাইল ইউপি চেয়ারম্যান হায়দর আলী, যুবলীগের আহ্বায়ক সরোয়ার আলম রুবেল প্রমুখ।
সমাবেশে বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য অঙ্গীকার করেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম লেবুকে নৌকা প্রতীকে সমর্থন দিয়ে তাকে মনোনয়ন দেওয়ার জন্য শেখ হাসিনাকে অনুরোধ জানান তারা।
ইত্তেফাক/বিএএফ