মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলীরচর গ্রামের উত্তরপাড়ার আজম খানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত জাহিদুল আলীরচর উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। পেশায় তিনি ইলেট্রিশিয়ান।
 
জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে আলীরচর গ্রামের আজম খানের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে যান জাহিদুল ইসলাম। কাজের একপর্যায়ে পানি উত্তোলন মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতা সে বিদ্যুতের তারের সঙ্গে আটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ