ভাণ্ডারিয়ায় বাই সাইকেল প্রতীকের সমর্থনে সমাবেশ

ভাণ্ডারিয়ায় জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুরর উন্নয়নের প্রতিক বাই সাইকেল মার্কার সমর্থনে জাতীয়পার্টি জেপির উপজেলা মহিলা পার্টির উদ্যোগে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
মিছিলটি ভাণ্ডারিয়া ইকোপার্ক সংলগ্ন বে-সরকারি উন্নয়ন দুঃস্থ কল্যাণ সংস্থার কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়। মিছিলটি পোনা নদীর উপর অবস্থিত ওভার ব্রিজ পাড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
 
পরে স্থানীয় বাসস্ট্যান্ড কালিমা চত্বরে এক পথ সভায় মিলিত হয়। পরে উপজেলা মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।
 
এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন বেবী রানী, মঞ্জু রানী সিংহ, ফাতেমা আক্তার সালমা আহম্মেদ, মাহিনুর রুবি, শাহানাজ বেগম, নিলুফা ইয়াসমিন, বিউটি আক্তার, ফিরোজা বেগম, রিনা বেগম, সোনিয়া সালাম, শাহিদা বেগম, শাহানাজ বেগম, পারভিন বেগম, নাছিমা বেগম। এছাড়া  সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কাজী আতাহার হোসেন, মামুনুর রশিদ সরদার, শিশির দত্ত প্রমুখ।
 
 
 
ইত্তেফাক/ইউবি