রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৫ লক্ষ ৬৪ হাজার ৬৮০ টাকা মূল্যের ১৯৫ টি ইউএসের ডলারসহ স্বাধীন মণ্ডল (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বহরপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বাধীন মণ্ডল বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদী গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে বালিয়াকান্দি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা জানান, আমার কাছে খবর আসে যে স্বাধীন মণ্ডল নামের এক যুবক অবৈধভাবে ডলার পাচারের উদ্দেশ্যে ঢাকা যাচ্ছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অংকুর ভট্টাচার্য, এএসআই আজিজ, এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে বহরপুর বাসস্ট্যান্ড থেকে ১৯৫ টি ইউএস ডলারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে স্বাধীনের বিরুদ্ধে এএসআই আজিজুর রহমান বাদী হয়ে বৈদেশিক মুদ্রা অবৈধ পাচার আইনে একটি মামলা দায়ের করেছে। আসামিকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়।
ইত্তেফাক/বিএএফ