ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বাড়ির গেটের সানসেট ভেঙ্গে মাথায় পড়ে চয়ন বিশ্বাস (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রমানাথ বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শুক্রবার সকালে চয়ন বিশ্বাস বাড়ির গেটের কংক্রিটের স্লাবের সঙ্গে রিং বেঁধে ব্যায়াম করছিলেন। এ সময় গেটের কংক্রিটের স্লাবটি ভেঙ্গে তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চয়ন এবার এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি